Header Ads

Header ADS

আলমারি

"জানালা খুলে টেবিলে বসে বসে পড়ছিলাম। আমার রুমে জানালার একদম পাশেই আমার পড়ার টেবিল। পড়তে পড়তে হঠাৎ খেয়াল করলাম আলমারির ভেতর থেকে কিরকম যেন একটা শব্দ বের হচ্ছে। কৌতহল বশত আলমারিটা খুললাম কীসের শব্দ দেখার জন্য। তারপর আর কিছু মনে নেই।
যখন জ্ঞান ফিরলো, দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার পাশে আম্মু বসে কাঁদছে।
ঘটনা বিস্তারিত জানার পর বুঝলাম গত এক সপ্তাহ আগে আমি আমার রুম থেকে উধাও হয়ে গিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পর আমাকে নাকি আমার রুমের আলমারির ভেতর অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। কিন্তু আমার শরীরে কোনো দাগ বা আঘাতের চিহ্ন ছিল না।
কিন্তু আমার জ্ঞান ফিরতে এত দেরি হলো কেন সেটা ডাক্তাররা বলতে পারছে না। আর আমি সেদিন কীভাবে আলমারির ভেতর ঢুকে অজ্ঞান হয়েছিলাম সেটাও সবার অজানা।
এই ঘটনার প্রায় ৬ বছর পর আমরা বাবার চাকরিসূত্রে ঢাকাতে শিফট হয়ে যাই। তখন আমার রুমের আলমারিটা সরানোর পর ওটার নিচে একটা মানুষের মাথার খুলি পাই, যেটার.....
..."
গল্পটা এতটুকু লেখার পর রাতিন খেয়াল করলো তার রুমের আলমারির ভেতর থেকে কিরকম যেন একটা শব্দ বের হচ্ছে!

-ওয়াছিমুর রহমান

No comments

Powered by Blogger.