ধূমপানের উপকারিতা
১. ধূমপানের মাধ্যমে আমাদের হাতের নিয়মিত ব্যায়াম হয়। সিগারেট বারবার মুখে ওঠানো এবং নামানোর মাধ্যমে যে ব্যায়াম হয়, তা আমাদের হাতের হাড়কে সুস্থ্য ও সবল রাখতে সাহায্য করে।
২. একজন ধূমপান-আসক্ত ব্যক্তিকে সিগারেট কিনে দেয়ার লোভ দেখিয়ে আমরা সহজেই তাদের দ্বারা আমাদের প্রয়োজনীয় কোনো কাজ করিয়ে নিতে পারি।
৩. সিগারেটের প্যাকেটে যে "ধূমপান মৃত্যুর কারণ" লেখা থাকে, তা আমাদের সমাজে ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে।
৪. বেকারত্ব দূরীকরণেও এই সিগারেটের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আমাদের দেশে একজন বেকার ব্যক্তিকে রাস্তার পাশে একটি ছোটখাটো টেবিলে পান-সুপারি, সিগারেট বিক্রি করে স্বাবলম্বী হয়ে যেতে সচরাচরই দেখা যায়।
৫. সিগারেট যদি না থাকতো/ উৎপাদিত না হতো, তবে দেশের জমিতে উৎপন্ন তামাক পাতাগুলো নষ্ট হতো অর্থাৎ অপচয় হতো। আর আমরা সকলেই জানি, "অপচয়কারী শয়তানের ভাই।" সেইদিক থেকে বিবেচনা করলে ধূমপান/সিগারেট আমাদেরকে যেকোনো সম্পদের অপচয় রোধ করার শিক্ষাও দেয়।
৬. ধুমপান আমাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি করে। একজন ধুমপায়ী ব্যাক্তির সাথে সিগারেট আদান-প্রদানের মাধ্যমে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায়।
৭. আমরা জানি, একজন ধূমপান আসক্ত ব্যক্তি টানা ধূমপান করতে করতে একসময় অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এভাবে মানুষকে মৃত্যুর পথে নিয়ে যাওয়ার মাধ্যমে ধুমপান/সিগারেট এই জনবহুল বাংলাদেশের অধিক জনসংখ্যা হ্রাসকরণের একটি মহৎ কাজ চালিয়ে যাচ্ছে, যেটি সরকারের পক্ষেও করা অত্যন্ত কষ্টসাধ্য।
তাই ধূমপানের এতসব সুফল থাকার কারণে আমি মনে করি, ধুমপান/সিগারেট আমাদের সকলের পক্ষ থেকে একটি ধন্যবাদ পেতেই পারে।
--Thank you cigarettes... 💜
লেখা:- ওয়াছিমুর রহমান
No comments