#যেতে_হবে_গ্রহান্তরে । -রাইদ
#যেতে_হবে_গ্রহান্তরে ।
________________
____________
কোন গ্রহান্তর থেকে এসেছি এই পৃথিবীর বুকে ?
মহা শূন্যের স্নিগ্ধ টানে
এগিয়ে চলেছি ব্যথা দুঃখ বেদনা আনন্দ আশা হতাশা আর বঞ্চিত সুখে ।
আশ্রয় খুঁজে চলেছি অনন্তে
ভাসছি যেন হাওয়ায় হাওয়ায়
অনিশ্চিত ভবিষ্যতের কঠিন মায়ায় ।
চির চঞ্চল ,
সময়ের খেলা ঘরে চলছে খেলা
দিবানিশি অহরহ বিচরণ কেবল আশায় ,
একদিন প্রতিদিন এগিয়ে চলেছি
সেই মৃত্যুর কালো ছায়ায় ।
বাঁচবার প্রতিজ্ঞা বুকে
অলক্ষ্যে মৃত্যুর আনাগোনা
নিঃশব্দে বিস্তীর্ণ ক্ষেত্র
কখন আসবে ক্ষিপ্র গতিতে
নিশ্চিত ঐ মরণ ।
তবুও বুকে জমে আকাঙ্খা ,ভীত মন হাজার শঙ্কা ,
তৃপ্তির প্রগাঢ় চিহ্ন , নিজেকে বানাই ভিন্ন
উগ্র মনে আকাঙ্খা
পেতে চাই বিলাসী জীবন ।
অস্থির মতি স্নায়ু দুর্বল
মহা শূন্য পথ চালাই বিজয় রথ
কেবল মোহে ,
অপেক্ষায় আছে সেইদিন
জীবনের পাশাপশি বাজিয়ে চলেছে বিণ
দেখতে পাই কি কেহ ?
গ্রহান্তর থেকে এসেছি , এসেছি সেই মহা শূন্য পথে , এ মাটির মায়া ছেড়ে যেতে তো হবেই গ্রহান্তরে জীবনের পরিধি পেরিয়ে
সেই মহা শূন্যে অঁধারের দীপ্তি-মান রথে ।
____________________________

No comments