অশিক্ষিতই রবো #মালিহা_নামলাহ
বই খাতাতে হলো আটক-
এ জীবনের সকল শখ,
রাত্রে হতাশার দু'চোখ
দেয় না তো ঘুমাতে।
খেতে বসলে বিষম ওঠে,
প্রান পালাতে চায় যে ছুটে,
ক্লাসে শুধু বকাই জোটে,
পিছাই যে পড়াতে!
অঙ্ক ভাই চালাক বড়ই,
প্যাঁচ লাগে যে, বুঝি না কই!
সূত্রগুলো করে শুধুই
বংশবিস্তার,
প্রশ্নগুলো বড় কঠোর!
আকাশ ভাঙে মাথার ওপর!
ঢেঁকি গেলাই স্বভাব যে মোর,
নাই ক নিস্তার!
যন্ত্র ভাঙি ফিজিক্স ল্যাবে,
জীবনটা যে বৃথাই রবে,
সূত্র দেখে হৃদয় কাঁপে
কিছুতেই কমে না!
সূত্রগুলো মন্ত্র জানে,
বুকের মাঝে করাত হানে,
কলম হানি নানান ভানে
তবুও তো দমে না!
রসায়নে তাই ফিরে আসি,
সংকেতের সাগরে ভাসি,
বিক্রিয়া চলে অবিনাশি
সমাপ্তি যে নাই!
চোখের সাথে চশমা সাধি,
কেমিক্যালের খিচুড়ি রাঁধি,
কি লাভ পড়ায় মাথা বাধি,
জীবন তো একটাই!
শুরু থেকেই শুধু ভাবছি,
কি দুঃখে সায়েন্সে আছি?
কিসের তরে এতো পড়ছি
মাথাটা যে নষ্ট।
বিজ্ঞানের কল্যানে হায়
ক্ষুধার দেশে কি লাভ হয়?
মাথার বোঝায় বিবেক পালায়,
এইটাই কষ্ট।
জীবনটাকে পায়েতে পিষে
কি লাভ এতো মাথা চষে?
ক'দিন পরে স্বভাব-দোষে
হব টাকার দাস!
বিবেক যাবে কোথায় উড়ে,
মনুষ্যত্বকে পুজি করে,
নীতি ভুলে ভুলব নিজের
জন্ম ইতিহাস!
ডাক্তার, ইঞ্জিনিয়ার,
শিক্ষা বল আছে টা কার?
সবাই ছোটে পিছে টাকার,
বই এর দীক্ষা!
সফলতার নৈশ্য-ছলে
জনগণকে পায়ে দলে,
স্বার্থ বুঝে শপথ ভোলে,
হায় রে শিক্ষা!
বই এর পাতায় মাথা গুঁজে
থাকব না আর চোখ বুজে।
শিক্ষা ব্যবস্থা যে বোঝে
ঘোর অন্ধত্ব!
নাহয় অশিক্ষিতই রব,
ছোট্ট কুড়ে ঘর গড়ব,
সবার কাঁধে কাঁধ মেলাব
নাই থাক অর্থ!
No comments