Header Ads

Header ADS

***আমি হয়েছি নিখোঁজ***



কেন নিচ্ছিস আমার খোঁজ?
বলি আজ কি কাঙালভোজ?
তবে বলছি তোকে শোন,
আমি কাঙাল নই এখন।
ওরে নিস না আমার খোঁজ,
আমি হয়েছি কাল নিখোঁজ!
আমি হয়েছি হিমেল হাওয়া,
আমার কাজই ভেসে যাওয়া।
আমি হারাই আমায় রোজ,
তাই নিস না আমার খোঁজ।
আমি হারাই মনের ভুলে,
হঠাৎ ঠান্ডা পরশ পেলে-
আমি হয়ে যাই জলজ,
তখন মেঘেই আমার খোঁজ!
সাগরে যখন নিম্নচাপ,
আর নদীতে নীল বিলাপ,
আমি ফোটাই যে পঙ্কজ,
তখন জলেই আমার খোঁজ।
তাই বলছি তোকে ওরে,
কেন ডাকিস অমন করে?
এই হিসাব তো সহজ,
আমার পাবিনা আর খোঁজ!

#মালিহা_নামলাহ -কবিতা

No comments

Powered by Blogger.