স্বপ্ন
পুরো শহর নিস্তব্ধ।
চারিদিকে সুনশান নিরবতা!
দূরন্ত কাকটিও যখন নিশ্চুপ!
মৃত্যুপুরীতে পরিণত হয় স্বপ্নগুলো!
স্বপ্নের দেশটিই যখন বিশ্বাসঘাতক,
তখন বুকের ভেতরের ছোট্ট মাংসপিন্ডটা
হিমালয়ের মতো হিম হয়ে যায়,
ভারী হয়ে যায় ভেজা ইতিহাসের মতো!
বুভুক্ষ হাহাকারগুলো
গলার মাঝখানে এসে থেমে যায়,
জমাট বেঁধে শক্ত হয়ে যায়!
তাই শহর নিস্তব্ধ হয়ে রয়!
হাহাকার নেই, চিৎকার নেই,
কান্না নেই, প্রতিবাদ নেই!
নিজেদের লজ্জা পাড়া পড়শীকে
কেও কি জানাতে চায়?
নাহ! তারচেয়ে বরং এভাবেই
নিঃশব্দে ধ্বংস হই!
মালিহা_নামলাহ
চারিদিকে সুনশান নিরবতা!
দূরন্ত কাকটিও যখন নিশ্চুপ!
মৃত্যুপুরীতে পরিণত হয় স্বপ্নগুলো!
স্বপ্নের দেশটিই যখন বিশ্বাসঘাতক,
তখন বুকের ভেতরের ছোট্ট মাংসপিন্ডটা
হিমালয়ের মতো হিম হয়ে যায়,
ভারী হয়ে যায় ভেজা ইতিহাসের মতো!
বুভুক্ষ হাহাকারগুলো
গলার মাঝখানে এসে থেমে যায়,
জমাট বেঁধে শক্ত হয়ে যায়!
তাই শহর নিস্তব্ধ হয়ে রয়!
হাহাকার নেই, চিৎকার নেই,
কান্না নেই, প্রতিবাদ নেই!
নিজেদের লজ্জা পাড়া পড়শীকে
কেও কি জানাতে চায়?
নাহ! তারচেয়ে বরং এভাবেই
নিঃশব্দে ধ্বংস হই!
মালিহা_নামলাহ
No comments