সময়
একটি শিশু দিন দুপুরে
মগ্ন থাকে খেলায়,
নিচ্ছেনা খোঁজ কেউতো তার
কাটছে সময় হেলায়।
অাবার শুনি এই শিশুটাই
ভবিষ্যতের অাশা।
এই শিশুটাই গড়বে নাকি
শান্তি সুখের বাসা।
মুছবে তারাই কাপড় দিয়ে
দুঃখী জনের মুখ।
হেলায় খেলায় হচ্ছে বড়
পাচ্ছেনা সে শিক্ষা,
অবশেষে সন্ত্রাসী হয়
নইলে করে ভিক্ষা।
সংগ্রহীত
No comments