Header Ads

Header ADS

মিলিত প্রচেষ্টা - রাইদ

মিলিত প্রচেষ্টা

আমি, সত্যের অন্বেষণে
নিত্য  ভ্রমণে
বেড়াতে বেড়িয়ে
হলেও ক্লান্ত,
কুসঙ্গ এড়িয়ে সুরঙ্গও পেড়িয়ে
কখনোই হইনি
পথভ্রান্ত।

তেমনই সেদিন বাগানে প্রাচীন
বেড়িয়ে এক প্রস্থ না চাইলেও চিত্ত
ঠিক করেছি বাড়ি ফিরব নিজেরি,
হটাত যা দেখি চমৎকার সে কি
মৌমাছি ভ্রমর বেঁধেই কোমর
সম্মুখ সমরে নামল নাকি।

অবাক দৃশ্য ভাবি বাকরুদ্ধ
এই বুঝি আরম্ভ হলই যুদ্ধ,
এমন এক মূহর্ত দুর্লভই সত্য
কি করে আর ছাড়তে পারি,
না হয় বিলম্বে
ফিরলাম বাড়ি।

আরও কিছুক্ষণ, কাটলে সময়,
দেখলাম দৃশ্য এক মনোময়,ঘেরা স্নিগ্ধতায়
তারা গান গেয়ে সমস্বরে,
বাগান নয় যেন স্বর্গদ্বারে,
মিলিত প্রচেষ্টায়, সৌন্দর্যের তেষ্টায়,
বোঝালো সৃজন বলে কাকে।

No comments

Powered by Blogger.