Header Ads

Header ADS

পাঁচরঙা পাতা লেখা- নাফিস আহমেদ খান।

রমণী আজ ব্যস্ত খুব, চুল বাঁধছে সুন্দর করে, যাবে কোথায় তুমি?

কোথায় যাবো? হ্যা যাবো তো। যাবো সেই উপমায় যেখানে স্তব্ধ দীঘি ছুঁয়েছে নীল মরুভূমি।

এত সুন্দর করে সাজলে যে? মরুভূমি টা বুঝি খুব সুন্দর?

হ্যা অনেক সুন্দর। নীলরঙা নেশার ভাঁজে বালুকারাজি খেলা করে সেখানে। উড়ে উড়ে চলে যায় বহুদূরে।

শাড়ি টা তো খুব সুন্দর। কে দিয়েছে? মানিয়েছে তোমায় খুব।

জানিনা। কিছুই মনে থাকে না। তুমি দাও নি বুঝি? হয়তো দিয়েছে কেউ যত্ন করে অপরূপ।

টিপ টা কালো কেন? কালো টিপ ভালো লাগে তোমার? আগে তো বলোনি কখনো।

কি করে বলবো? এত কি বলা যায় ? কত কাজ বলোতো!  মানুষ যে রয়েছি আমি এখনো।

দেখো হাসনাহেনা ফুল ফুটেছে। কি সুন্দর না বলো?

ও আমাদের বাসায় হাসনাহেনা ও আছে? বলোনি তো কখনো!

হয়তো পাঁচরঙা পাতার ভিড়ে ব্যস্ত ছিলে। তাই এই সাধারণ ফুলের সুবাস তুমি পাওনি এখনও।

আচ্ছা আমি যাই? আমার দেরি হয়ে যাচ্ছে খুব। তুমি থেকে সাবধানে।

নীল শাড়ির ভাঁজ মাটিতে মিশে যাচ্ছে। পড়ে যেও না আবার। তুমি যে বড্ড আনমনে।

দেখলাম আমি সাঁঝের শেষে চলে যেতে তাকে,
নীলরঙা পাতা হাসছে যে তার অমলিন ঠোঁটের ফাঁকে।

বারান্দায় মনে হয় জোছনা পড়েছে, হাসনাহেনা দেখি হাসছে নিজ সুখে।

আহা কি আবেগ! কি ভালোবাসা!

পাঁচরঙা পাতা
লেখা- নাফিস আহমেদ খান।

No comments

Powered by Blogger.