ফুল
ফুল যখন ফুটলি তুই,তখন হলো ভোর
আমি তখন ঘুমিয়ে ছিলাম,তাই খুলিনি দোর,
অরুণ রাঙা আকাশ খানি শিশির ভেজা ঘাস
লতার বুকে ঘুমিয়ে শুভ্র ফুলের বাস।
ছোট্ট পায়ে আমি তখন ঘাস মাড়িয়ে চলি,
রঙ-বেরঙের ফুলের কানে মনের কথা বলি,
সবুজ পাতার ফাঁকে রঙিন ফুলের হাসি
শিউলি তলায় ছড়িয়ে থাকা শিউলি ফুলের রাশি।
রোজ সকালে তাই তো আমি ফুল বাগানে যাই
রঙিন ফুলের রাঙা গালে আলতো চুমু খাই।
এমনি ভাবে কাটাই আমি আমার সকাল-সাঁঝ
নতুন নতুন ঋতুতে দেখি নতুন ফুলের সাজ।
##সংগৃহীত
##সংগৃহীত
No comments