সুর
বাহিরে বইছে এক কোমল হাওয়া
শেষবিকেলের রোদ্দুরে নাওয়া
মনে জাগে কবি কবি এক ভাব
কেবল কবিতার অভাব।
গুনগুনিয়ে গাই আমি সেই সুরটা
মাথায় এখনো ঘুরছে যেটা।
সুরসপ্তকের সাতটি স্বরে
বাঁধার চেষ্টা করি তাকে
এই সন্ধ্যা বেলায়
আলো-ছায়ার খেলায়
ফুরায় কথা অস্তগামী সূর্যের সাথে
হয়তো বা ........
ঐ ধ্রুবতারা দেবে আমায়
ছন্দভরা কিছু কথা
তখনই হয়তো পড়বে মনে
আবার সেই সুরটা।
### নবনীঃ
### নবনীঃ
No comments