আমরা করবো জয়
কে বলেছে আমরা পারি না ? আমরাই তো ভবিষ্যৎ আমাদের চোখ দিয়েই দেশ দেখবে নতুন আলো।আমরাই তো দেশটাকে গড়ব।বড় হওয়ার অপেক্ষা কেন করব তাহলে? আজই শুরু করি পরিবর্তনের মহৎ উদ্যোগ । এগিয়ে নিয়ে যাই দেশকে।

জান্নাতুস শিরিয়া স্বচ্ছ

নাম : জান্নাতুস শিরিয়া স্বচ্ছ
শ্রেণি : নবম
স্কুল : ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ
উচ্ছ্বাস প্রহরঃ- কোন ধরনের প্রতিযোগিতায় সাধারণত অংশগ্রহণ করা হয়? স্বচ্ছঃ- আবৃত্তি, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, দেয়াল পত্রিকা, সাধারণ জ্ঞান আর রচনা প্রতিযোগিতা তে অংশ নিতে ভালো লাগে । বই পড়াকে কেন্দ্র করে আয়োজিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিযোগিতাটি বছরের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা । এছাড়াও বিভিন্ন বৃত্তি পরীক্ষাতেও অংশগ্রহণ করি । উচ্ছ্বাস প্রহরঃ-কী কী অর্জন রয়েছে এ পর্যন্ত? স্বচ্ছঃ- ১. বিশ্ব পরিবেশ দিবস ২০১৫ উপলক্ষ্যে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে আয়োজিত দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় - ১ম ২. বিশ্ব পরিবেশ দিবস ২০১৫ উপলক্ষ্যে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ ৩. বঙ্গবন্ধু মেধা বৃত্তি প্রতিযোগিতা ২০১৫ - ঢাকা বিভাগে ৩য় ৪. ভি এন এস ফার্স্ট ন্যাশনাল ন্যাচার ফেস্টিভাল উপস্থিত বক্তৃতা - ২য় ৫. ঢাকা ইম্পেরিয়াল কলেজ সায়েন্স ফেস্ট ২০১৬ উপস্থিত বক্তৃতা - ৩য় ৬. আর ইউ এম সি ন্যাচার অ্যান্ড এনলাইটএন ফেস্ট দেয়াল পত্রিকা প্রতিযোগিতা ১ম ৭. আর ইউ এম সি ন্যাচার অ্যান্ড এনলাইটএন ফেস্ট উপস্থিত বক্তৃতা ১ম ৮. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায় ৩য় ৯. শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলা ২০১৬ উপস্থিত বক্তৃতা ৪র্থ ১০. ভি এন এস ইসলামিক ক্লাব পোস্টার প্রতিযোগিতা ৪র্থ ১১. ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ল্যাংগুয়েজ ফেস্টিভাল উপস্থিত বক্তৃতা ২য় ১২. গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজ ন্যাশনাল ন্যাচার ফেস্টিভাল উপস্থিত বক্তৃতা ১ম ১৩. ক্যামব্রিয়ান কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ অাবৃত্তি -৩য় ১৪. ক্যামব্রিয়ান কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ উপস্থিত বক্তৃতা ১ম ১৫. ভি এন এস ফোর্থ ন্যাশনাল ন্যাচার ফেস্টিভাল দেয়াল পত্রিকা প্রতিযোগিতা ৩য় ১৬. বঙ্গবন্ধু মেধা বৃত্তি প্রতিযোগিতা ২০১৭ - ঢাকা বিভাগ ১৭. বিশ্ব সাহিত্য কেন্দ্র বই পড়া - শুভেচ্ছা
১৮. শিশু কল্যাণ পরিষদ আয়োজিত রচনা প্রতিযোগিতা ১ম এছাড়াও আরও কিছু অর্জন রয়েছে বিভিন্ন প্রতিযোগিতাতে।
উচ্ছ্বাস প্রহরঃ- অবসর সময়ে কি করো তুমি? স্বচ্ছঃ-সময় পেলেই আমি বই পড়ি। এছাড়াও ইন্টারনেটে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে পড়তে ভালো লাগে।
উচ্ছ্বাস প্রহরঃ- প্রিয় লেখক কে? কেন? স্বচ্ছঃ- কোনো লেখক সম্পর্কে কিছু বলার সাহস আমি করব না। আর সবার লেখা পড়ার সুযোগ এখনো হয়নি। তাই সব বই ই আমার প্রিয় আর সকল লেখকই আমার কাছে সেরা।
উচ্ছ্বাস প্রহরঃ-বাংলা সাহিত্য কেমন লাগে? স্বচ্ছঃ-অসাধারণ। আসলে বাংলা ভাষার সাথে প্রাণের সম্পর্ক আর বাংলা সাহিত্যের সাথে আত্মার সম্পর্ক। তবে মিশ্র সংস্কৃতির প্রভাবে বাংলা সাহিত্যের কদর যে বর্তমান প্রজন্মের কাছে কমে যাচ্ছে সে কথাও সত্য।
উচ্ছ্বাস প্রহরঃ- দেশের মানুষের জন্য কি করতে চাও? স্বচ্ছঃ-একজন মানুষ তখনই সার্থক হয় যখন সে দেশের জন্য কিছু করতে পারে। দেশের দরিদ্র মানুষের সাহায্য করার জন্য আমরা কয়েকজন বান্ধবী মিলে ২০১৫ সালে DREAM FOUNDATION নামে একটি সংস্থা শুরু করি। ৩ জন মিলে শুরু করে এখন আমাদের সদস্য ৬১ জন।
স্বচ্ছঃ-ইচ্ছা আছে একজন ব্যারিস্টার হওয়ার। পাশাপাশি রাজনীতিতে আগ্রহী আমি। তবে সবার আগে একজন ভালো মানুষ হতে চাই।
উচ্ছ্বাস প্রহরঃ-তোমার সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কার?
স্বচ্ছঃ-আমার মায়ের। শুধু সফলতার ক্ষেত্রে না, আমার জীবনের সব ক্ষেত্রেই আমার মা এর অবদান সবচেয়ে বেশি। উচ্ছ্বাস প্রহরঃ-তোমার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা কে?
স্বচ্ছঃ- আমার বাবা। আমার বাবা আমার জীবনের আদর্শ। বাবার প্রতিটি কথা আমাকে প্রতিমুহূর্তে অনুপ্রাণিত করে। উচ্ছ্বাস প্রহরঃ-তোমার স্কুল তোমাকে কিভাবে এগিয়ে যেতে সাহায্য করে?
স্বচ্ছঃ-আমার সফলতায় স্কুল এর ভুমিকা আমার কাছে অনস্বীকার্য। স্কুলই মূলত আমাকে অন্যের সামনে নিজেকে উপস্থাপন এর সুযোগ করে দেয়। উচ্ছ্বাস প্রহরঃ-প্রিয় কবিতার লাইন কোনটি?
স্বচ্ছঃ- মহা বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হবো শান্ত
যবে উৎপীড়িতের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধ্বনিবে না
অত্যাচারির খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না
উচ্ছ্বাস প্রহরঃ-আজকের প্রজন্ম নিয়ে কি বলতে চাও?
স্বচ্ছঃ-আজকের প্রজন্ম অনেক এগিয়ে আছে। কিন্তু প্রযুক্তির সাথে সখ্য গড়তে গিয়ে আমরা প্রকৃতিকে ত্যাগ করছি। পশ্চিমা সংস্কৃতির সাথে তাল মেলাতে গিয়ে আমরা আপন সাহিত্য-সংস্কৃতি ভুলে যাচ্ছি। আমরা যদি এই হুজুগিপ্রিয়তা কাটিয়ে উঠে কাঁধে কাঁধ রেখে চলতে পারি তবে কোনো প্রতিবন্ধকতাই আর আমাদের পিছিয়ে রাখতে পারবে না।
Luv u Supergirl Shoscho💝
ReplyDeleteGod bless you
ReplyDelete