কল্পনা
সুনীল আকাশ
সুদৃঢ় বাতাস
সূবর্ণ সমুদ্র
প্রহরী অতন্দ্র।
স্বর্ণময়ী স্পর্শ
গ্লানিহীন ছায়া
স্বপ্ন অজস্র
পূর্ণতার ছোয়া।
সূবর্ণ ছায়ালোকে
লাবণ্যপ্রভা অরুণ
শ্বেত সন্ধ্যামালতী
অপূর্ব চেয়ে থাক।
কল্পনার রাজ্যে
জল্পনা সীমাহীন।
স্বপ্ন অতিশয়
অদূর সহমানায়
ছড়ানো পদ্ম পাতা
সুরেলা ছন্দে আঁকা
মন অতিথি প্রবণ
কল্পনার স্নিগ্ধ শ্রাবণ।
#### নুসাররাতঃ
#### নুসাররাতঃ
No comments