ছড়া দিলাম ছড়িয়ে
ছড়া দিলাম ছড়িয়ে
চলল ছড়া গড়িয়ে
তাল পুকুরের পাড় দিয়ে
পদ্মা নদীর ধার দিয়ে।
ধানের ক্ষেতের আল বেয়ে
পাটের ক্ষেতের ঢাল বেয়ে
তালবনে আর শালবন
চলছে ছড়া আনমনে।
ছড়ায় মাথায় লম্বা চুল
পরবে খোপায় শাপলা ফুল
ছড়ার ডাকে সূর্য ওঠে
রঙ মেখে নেয় আপন ঠোঁটে।
ভালোবাসায় ভরিয়ে
চলছে ছড়া সবার ঘরে
আপন পর বিচার না করে।
সংগৃহীত
সংগৃহীত
No comments